দেশের সবচেয়ে সাশ্রয়ী মহানগর কলকাতা, জীবনযাত্রার ব্যয়েও টেক্কা দিচ্ছে মুম্বই-দিল্লিকে

দেশের সবচেয়ে সাশ্রয়ী মহানগর কলকাতা, জীবনযাত্রার ব্যয়েও টেক্কা দিচ্ছে মুম্বই-দিল্লিকে

বেসরকারি সংস্থা ‘Numbeo’-র ২০২৬ সালের মার্চ মাসের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ভারতের বড় শহরগুলির মধ্যে জীবনধারণের খরচে সবচেয়ে সাশ্রয়ী হিসেবে চিহ্নিত হয়েছে কলকাতা। তিলোত্তমায় চার সদস্যের একটি পরিবারের মাসিক গড় খরচ ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে। বিশেষ করে বাড়িভাড়ার সূচকে কলকাতা অন্য সব মেট্রো সিটির তুলনায় অনেকটাই পিছিয়ে, যার সূচক মাত্র ৩.৮। কলকাতায় আয়ের সুযোগ নিয়ে বিতর্ক থাকলেও, ন্যূনতম খরচে সুস্থভাবে বেঁচে থাকার নিরিখে এই শহর জাতীয় গড়ের চেয়েও সুবিধাজনক অবস্থানে রয়েছে।

বিপরীতে, দেশের বাণিজ্যনগরী মুম্বই জীবনযাত্রার ব্যয়ে শীর্ষস্থানে রয়েছে। সেখানে মাসিক ন্যূনতম খরচ ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা এবং বাড়িভাড়ার সূচক ১৭.৫। রাজধানী দিল্লিতে এই খরচ ২২ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু ও চেন্নাইয়ে খরচ তুলনামূলক কম হলেও আবাসন ও যাতায়াত ব্যয়ের নিরিখে কলকাতা এখনও সাধারণ মানুষের জন্য সবচেয়ে পকেট-ফ্রেন্ডলি। হায়দরাবাদকেও এই তালিকায় অন্যতম সাশ্রয়ী শহর হিসেবে গণ্য করা হয়েছে।

সমীক্ষাটি মূলত যাতায়াত, খাবার এবং ন্যূনতম বাড়িভাড়ার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নিউইয়র্ককে আদর্শ মানদণ্ড (সূচক ১০০) ধরে দেখা গেছে, কলকাতার সামগ্রিক জীবনযাত্রার ব্যয় সূচক মাত্র ১৯.৩। পুণে বা হায়দরাবাদের মতো শহরগুলি দ্রুত উন্নত হলেও, সার্বিক খরচের বিচারে কলকাতা এখনও দেশের অন্যান্য মহানগরীর তুলনায় সাধারণ মধ্যবিত্তের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক। মূলত কম বাড়িভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের সহজলভ্যতাই কলকাতাকে এই তালিকায় শীর্ষে রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *