দেশে জ্বালানির সংকট নেই, দাবি বাণিজ্যমন্ত্রীর

দেশে জ্বালানির সংকট নেই, দাবি বাণিজ্যমন্ত্রীর

ইরান যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী। যার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি সরবরাহে বিঘ্ন  ঘটেছে। ভারতেও বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের যথেষ্ট সরবরাহ মিলছে না বলে অভিযোগ উঠেছে

ইরান যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী। যার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি সরবরাহে বিঘ্ন  ঘটেছে। ভারতেও বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের যথেষ্ট সরবরাহ মিলছে না বলে অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের দাবি, ভারতে জ্বালানির কোনও সংকট নেই। পাশাপাশি তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে যাবতীয় পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি। 
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে জ্বালানির কোনো সংকট নেই। যুদ্ধ চলছে। উদ্বেগের পরিস্থিতি তৈরি হলে তা সংশ্লিষ্ট বিভাগের তরফে অবশ্যই জানানো হবে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’  প্রসঙ্গত, মঙ্গলবারই দেশজুড়ে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে কমার্শিয়াল গ্যাসের সরবরাহের ঘাটতি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে। তাঁর আশ্বাস, হোটেলগুলির গ্যাস সংকটের মোকাবিলা করতে সরকার দায়বদ্ধ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *