ধনখড়ের ইস্তফার নেপথ্যে ইডির ফাইল! সঞ্জয় রাউতের নতুন বইয়ে বিস্ফোরক তথ্য

ধনখড়ের ইস্তফার নেপথ্যে ইডির ফাইল! সঞ্জয় রাউতের নতুন বইয়ে বিস্ফোরক তথ্য

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের নতুন বই ‘নরক মে স্বর্গ’ প্রকাশের আগেই তোলপাড় জাতীয় রাজনীতি। রাউতের দাবি, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা ‘স্বাস্থ্যজনিত’ কারণে ছিল না, বরং তার পেছনে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয়ংকর চাপ।

তদন্তকারীদের নিশানায় উপরাষ্ট্রপতির বাসভবন বইটিতে দাবি করা হয়েছে, উপরাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকে মোদী সরকার বিরোধী কার্যকলাপের খবর পেয়েই ধনখড়ের ওপর ইস্তফার চাপ তৈরি করা হয়। প্রথমে রাজি না হলেও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সরাসরি তাঁর দরজায় পৌঁছে যায়।

জয়পুরের বাড়ি ও গোপন ফাইলের রহস্য রাউতের অভিযোগ, জয়পুরে একটি বাড়ি বিক্রি এবং সেই অর্থ বিদেশে পাঠানো সংক্রান্ত একটি বিশেষ ফাইল ধনখড়ের সামনে পেশ করে ইডি। এই নথির চাপেই ২১ জুলাই ২০২৫ তারিখে তড়িঘড়ি পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

বিজেপির শাখা ইডি? তদন্তকারী সংস্থাকে ‘বিজেপির শাখা’ বলে কটাক্ষ করে সঞ্জয় রাউত জানিয়েছেন, উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদকেও রেয়াত করা হয়নি। ২৩ মার্চ হিন্দি ও ইংরেজি ভাষায় প্রকাশিত হতে চলা এই বইয়ের নতুন চারটি অধ্যায় রাজনৈতিক মহলে বড়সড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *