ধর্মতলায় ধর্নামঞ্চের কাছে প্রধানমন্ত্রীর সভার লিফলেট বিলির অভিযোগে উত্তাল এলাকা
March 10, 20268:45 am

কলকাতার ধর্মতলায় ধর্নামঞ্চের সামনের জমায়েতে লিফলেট বিলি করার অভিযোগে তিন জনকে আটক করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ব্রিগেড সমাবেশের প্রচারপত্র বিলি করা হচ্ছিল ওই এলাকায়। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের প্রবীণ নেতা রাহুল সিনহা দাবি করেছেন, বিজেপি কর্মীরা ধর্নামঞ্চের সামনে কোনও লিফলেট বিলি করেননি। বরং বিরোধীরাই বিজেপির নামে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ তোলেন। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।