ধর্মের বেড়াজালে আটকে গেল রক্তের সম্পর্ক, ২৫ বছর পর ফিরে পাওয়া মায়ের ঠাঁই হলো না ছেলের ঘরে

ধর্মের বেড়াজালে আটকে গেল রক্তের সম্পর্ক, ২৫ বছর পর ফিরে পাওয়া মায়ের ঠাঁই হলো না ছেলের ঘরে

পঁচিশ বছর পর নিখোঁজ মায়ের সন্ধান পেলেও ধর্মীয় গোঁড়ামির কারণে তাকে গ্রহণ করতে অস্বীকার করলেন ঝাড়খণ্ডের এক যুবক। কোলকাতার মিশনারিজ অফ চ্যারিটিতে আশ্রয় নেওয়া ৭০ বছর বয়সী সুশীলা মুর্মু স্মৃতি ফিরে পাওয়ার পর ছেলের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ছেলে মদন বেসরা সাফ জানিয়ে দিয়েছেন যে মা হিন্দু ধর্ম গ্রহণ করলেই কেবল তাকে বাড়িতে প্রবেশাধিকার দেওয়া হবে।

সুশীলা দেবী নিজের ধর্ম বিশ্বাস ত্যাগ করতে রাজি না হওয়ায় সৃষ্টি হয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতির। দীর্ঘ বিচ্ছেদের পর মিলনের এই সুযোগ ধর্মের দোহাই দিয়ে ভেস্তে যাওয়ায় স্তম্ভিত সমাজকর্মীরা। বর্তমানে স্থানীয় প্রশাসন ও পুলিশ ওই যুবককে বুঝিয়ে বৃদ্ধা মাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *