‘ধুরন্ধর ২’-এর রেকর্ড ব্যবসায় দীপিকার নীরবতা নিয়ে চর্চা, কটাক্ষের জবাব দিলেন রণবীর-পত্নী

‘ধুরন্ধর ২’-এর রেকর্ড ব্যবসায় দীপিকার নীরবতা নিয়ে চর্চা, কটাক্ষের জবাব দিলেন রণবীর-পত্নী

বক্স অফিসে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ মাত্র এক সপ্তাহেই বিশ্বজুড়ে ১০৬০ কোটি টাকার ব্যবসা করে ‘পাঠান’ ও ‘কল্কি’র রেকর্ড ভেঙে দিয়েছে। রণবীরের এই অভাবনীয় সাফল্যে বলিপাড়ার তারকারা শুভেচ্ছা জানালেও, সোশ্যাল মিডিয়ায় স্ত্রী দীপিকা পাড়ুকোনের নীরবতা নিয়ে নেটপাড়ায় শুরু হয় তীব্র সমালোচনা। এমনকি প্রিমিয়ারে অনুপস্থিত থাকা এবং স্বামীর সাফল্যে কোনো পোস্ট না করায় নিন্দুকদের রোষানলে পড়েন অভিনেত্রী।

তবে সমালোচনার মাঝেই নিন্দুকদের মোক্ষম জবাব দিয়েছেন দীপিকা। সরাসরি কোনো মন্তব্য না করলেও স্বামী রণবীর সিং ও শ্বশুর জগজিৎ সিং ভাবনানির সঙ্গে মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তরাঁয় নৈশভোজে মেতেছিলেন তিনি। রেস্তরাঁ কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে হাসিমুখে ‘ভিকট্রি’ চিহ্ন দেখিয়ে পোজ দিতে দেখা গেছে দীপিকাকে। এই ছবির মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত জীবনে স্বামী ও পরিবারের সঙ্গেই রয়েছেন তিনি।

নিজের ব্লকবাস্টার সিনেমাগুলোর রেকর্ড ভাঙলেও স্বামীর সাফল্যে দীপিকা যে অত্যন্ত আনন্দিত, তা এই পারিবারিক পুনর্মিলন থেকেই স্পষ্ট। অনুরাগীদের মতে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করা মানেই দূরত্ব নয়, বরং নিভৃতে এই জয় উদযাপন করছেন তারকা দম্পতি। রণবীরের ক্যারিয়ারের এই ‘গেম চেঞ্জার’ মুহূর্তে দীপিকার এমন উপস্থিতি সমস্ত বিতর্কের অবসান ঘটিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *