‘ধুরন্ধর ২’ ঝড়ে বিপাকে পাক রাজনীতিবিদ, ভারতের প্রতি ‘আনুগত্য’ নিয়ে বিদ্রুপের শিকার নাবিল

‘ধুরন্ধর ২’ ঝড়ে বিপাকে পাক রাজনীতিবিদ, ভারতের প্রতি ‘আনুগত্য’ নিয়ে বিদ্রুপের শিকার নাবিল

বলিউডি ব্লকবাস্টার ‘ধুরন্ধর ২’ মুক্তি পেতেই চরম অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানের বিতর্কিত রাজনীতিবিদ নাবিল গাবোল। ছবির ‘জামিল জামালি’ চরিত্রটি নিজের আদলে গড়া বলে আগে দাবি করলেও, সিক্যুয়েল মুক্তির পর থেকেই সুর বদলেছেন তিনি। মূলত সিনেমার শেষ দৃশ্যে ওই পাক নেতার আনুগত্য ভারতের প্রতি দেখানোয় নেটাগরিকদের তোপের মুখে পড়েছেন এই ‘দলবদলু’ নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নাবিলকে নিয়ে বিদ্রুপের বন্যা বয়ে যাচ্ছে। অনেকে দাবি করছেন, ভারতীয় গুপ্তচর সন্দেহে পাক সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, আর সেই আতঙ্কেই তিনি এখন ‘গা ঢাকা’ দিয়েছেন। আগে এই চরিত্রটি নিয়ে গর্ব করলেও বর্তমানে নাবিল দাবি করছেন যে, জামিল জামালির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

তবে অভিনেতা রাকেশ বেদী শুরু থেকেই নাবিলের দাবি নাকচ করে আসছেন। তার মতে, চরিত্রটি কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়নি, বরং একাধিক পাকিস্তানি নেতার চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ। সিনেমাটির অভাবনীয় সাফল্যের মাঝে নাবিল গাবোলের এই অবস্থান পরিবর্তন এখন ভারত ও পাকিস্তান— দুই দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *