ধ্বংসের মুখে নাতনাজ! ট্রাম্পের মরণকামড়ে কি তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে ইরানে
March 21, 20265:48 pm

পরমাণু কেন্দ্রে ফের ভয়ংকর হামলা চালাল আমেরিকা ও ইজরায়েল। তেহরান থেকে ২২০ কিমি দূরে অবস্থিত নাতনাজ পরমাণু ঘাঁটিতে শনিবার দ্বিতীয় দফায় আছড়ে পড়েছে ঘাতক মিসাইল। ট্রাম্পের স্পষ্ট হুঙ্কার— “যুদ্ধবিরতি নয়, জয় চাই”। ইরানি সংবাদমাধ্যম ‘মিজান’ এই হামলার খবর নিশ্চিত করতেই বিশ্বজুড়ে ছড়িয়েছে তেজস্ক্রিয় বিকিরণের আতঙ্ক। যদিও আন্তর্জাতিক পরমাণু সংস্থা ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখছে, তবে ট্রাম্পের এই অনমনীয় জেদ মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন হামলায় ইরানের বায়ুসেনা ও নৌসেনা কার্যত পঙ্গু হয়ে পড়েছে বলে দাবি হোয়াইট হাউসের। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধের রূপ নেবে?