নতুন এসি কেনার আগে এই ৩টি ওয়ারেন্টি সম্পর্কে জানেন কি? না জানলে বড় ভুল করছেন

গ্রীষ্মের দাবদাহ থেকে স্বস্তি পেতে নতুন এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা করছেন? অনেকেই নতুন এসি কেনার সময় কেবল ফিচারের দিকে নজর দেন, কিন্তু ওয়ারেন্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যান। অধিকাংশ ক্রেতাই মনে করেন এসির সাথে কেবল এক বছরের সাধারণ ওয়ারেন্টি থাকে, যা আসলে সম্পূর্ণ সত্য নয়। একটি এসি কেনার সময় মূলত তিন ধরনের ওয়ারেন্টি সুবিধা পাওয়া যায়, যা জানা থাকলে ভবিষ্যতে মোটা অঙ্কের খরচ থেকে রেহাই পাওয়া সম্ভব।
প্রথমত, কো ম্পা নিগুলি সাধারণত পুরো ইউনিটের ওপর এক বছরের পণ্যের ওয়ারেন্টি দেয়, যা ম্যানুফ্যাকচারিং ত্রুটি কভার করে। দ্বিতীয়ত, বিভিন্ন কো ম্পা নি কম্প্রেসারের ওপর পাঁচ থেকে দশ বছরের ওয়ারেন্টি প্রদান করে। সবশেষে, এসির গুরুত্বপূর্ণ অংশ যেমন পিসিবি (PCB) ও মোটরের ওপরও আলাদা ওয়ারেন্টি থাকে। তাই অনলাইন বা অফলাইন যেখান থেকেই কিনুন না কেন, এই তিন ধরনের ওয়ারেন্টি সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই অর্ডার করুন, অন্যথায় মেরামত করতে গিয়ে পকেটের টাকা খরচ হতে পারে।