নতুন হামলার খবর, বেজে উঠল ‘রেড অ্যালার্ট’ সাইরেন
March 5, 20263:01 pm

ইরান থেকে ইজরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। প্রায় সাত ঘণ্টা পর এই প্রথম নতুন হামলার খবর পাওয়া গেল। হামলার জেরে তেল আভিভ-সহ ইজরায়েলের একাধিক এলাকায় ‘রেড অ্যালার্ট’ সাইরেন বেজে ওঠে। তবে প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।