নদীয়ায় পারিবারিক বিবাদের নৃশংস পরিণতি: স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নদীয়ায় পারিবারিক বিবাদের নৃশংস পরিণতি: স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নদীয়ার শিমুরালিতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম তিতু বিশ্বাস (২৭)। রবিবার দুপুরে এই নৃশংস ঘটনাটি ঘটে, যা ঘিরে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্বামী অহীন্দ্র বিশ্বাসকে ইতিমধ্য়েই আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দশ বছর আগে অহীন্দ্র ও তিতুর বিয়ে হয়েছিল এবং তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিনের বিবাদের জেরে রবিবার সকালে বাজার থেকে ফিরে অহীন্দ্র স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। উত্তেজনার এক পর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে তিতুর গলায় কোপ মারেন। তিতুকে বাঁচাতে গিয়ে তাঁর বউদি অপর্ণা বিশ্বাসও গুরুতর জখম হন।

আহতদের উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিতুকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে জখম অপর্ণা চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘাতক স্বামীকে আটক করার পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *