নন্দীগ্রামের ভোটে জিতলেই জোড়া ধামাকা, দুয়ারে স্বাস্থ্য ও সেবাশ্রয় এবার একসঙ্গেই পাবেন সাধারণ মানুষ

নন্দীগ্রামের ভোটে জিতলেই জোড়া ধামাকা, দুয়ারে স্বাস্থ্য ও সেবাশ্রয় এবার একসঙ্গেই পাবেন সাধারণ মানুষ

ভোটের লড়াইকে স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের কর্মিসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একগুচ্ছ বড় ঘোষণা করেন। তাঁর সাফ বার্তা, তৃণমূল প্রার্থী পবিত্র করকে জয়ী করলেই নন্দীগ্রামে রাজ্য সরকারের ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্পের পাশাপাশি চলবে ‘সেবাশ্রয়’ কর্মসূচিও।

এদিন নন্দীগ্রামের ভিড়কে জনসমাবেশের তকমা দিয়ে অভিষেক দাবি করেন, মানুষ এখনও তাঁদের পাশেই আছেন। গত ১৫ দিনের সেবাশ্রয় কর্মসূচিতে প্রায় ৫০ হাজার মানুষের পরিষেবা গ্রহণই তার প্রমাণ। বিরোধীদের পাল্টা তোপ দেগে তিনি জানান, উন্নয়নের প্রশ্নে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলেও মানুষ সঠিক জবাব দেবেন। ২০২১ ও ২০২৪ সালের বুথভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দেন তিনি। অভিষেকের কথায়, এই জয় আসলে নন্দীগ্রামের হারানো মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সেবাশ্রয় শিবির এবং ব্লক স্তরে আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *