নন্দীগ্রামের মাটি পবিত্র করতে মরিয়া অভিষেক, শুভেন্দুকে হঠাতে বিশেষ দাওয়াই

নন্দীগ্রামের মাটি পবিত্র করতে মরিয়া অভিষেক, শুভেন্দুকে হঠাতে বিশেষ দাওয়াই

ডায়মন্ড হারবারের মডেলে এবার নন্দীগ্রামেও উন্নয়নের ১২০ কিলোমিটার গতি আনতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি সাফ জানান, এই লড়াই আসলে ‘অপবিত্র’ মাটিকে ‘পবিত্র’ করার লড়াই। তৃণমূলের বাজি এখন ভূমিপুত্র পবিত্র কর। অভিষেক এদিন স্পষ্ট করে দেন, ফলাফল যাই হোক উন্নয়নের দায়িত্ব তাঁর, তবে জয়ের জন্য কর্মীদের এক ইঞ্চি জমিও না ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিধায়কের কাজের খতিয়ান নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রতিশ্রুতি দেন, পবিত্র কর জিতলে নন্দীগ্রামে ডবল গতিতে কাজ হবে এবং বকেয়া বার্ধক্য ভাতা থেকে ঘর—সবই মিলবে দ্রুত। মূলত গদ্দার তকমা থেকে নন্দীগ্রামকে মুক্ত করতেই নিজের ঘাড়েই সমস্ত দায়ভার তুলে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *