নন্দীগ্রামে বাড়ি তৈরির কাজ ঘিরে ধুন্ধুমার: বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

নন্দীগ্রামে বাড়ি তৈরির কাজ ঘিরে ধুন্ধুমার: বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক স্থানীয় বাসিন্দাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা অশোক করণের বিরুদ্ধে। অভিযোগ, গোকুলনগর এলাকায় অনুমতি না নিয়ে কেন বাড়ি তৈরির কাজ চলছে, এই প্রশ্ন তুলেই বিমান মাইতি নামে এক ব্যক্তির ওপর হামলা চালায় অশোক ও তাঁর অনুগামীরা। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, আসন্ন নির্বাচনে পরাজয়ের ভয়েই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আক্রান্ত ব্যক্তি খোদ বিজেপির সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও রেহাই পাননি। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছেন যে, জনসমর্থন হারিয়ে এখন পেশিশক্তির ব্যবহার করছে গেরুয়া শিবির।

পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। নন্দীগ্রামের বিজেপি মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, তৃণমূল রাজনৈতিক ফায়দা লুটতে ভিডিওর অপব্যবহার করছে এবং প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছে বিজেপি নেতৃত্ব। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *