নন্দীগ্রামে হাইভোল্টেজ মেজাজে অভিষেক! আজ কি তবে শুভেন্দুর গড়ে বড় কোনো মাস্টারস্ট্রোক

নন্দীগ্রামে হাইভোল্টেজ মেজাজে অভিষেক! আজ কি তবে শুভেন্দুর গড়ে বড় কোনো মাস্টারস্ট্রোক

নির্বাচনী লড়াইয়ের পারদ চড়াতে আজ সরাসরি নন্দীগ্রামে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর সেই স্মৃতিমাখা জমিতে দাঁড়িয়ে এবার ঘাসফুল শিবিরের নতুন রণকৌশল কী হতে চলেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে সঙ্গী করে কি গড় পুনরুদ্ধার সম্ভব? ডায়মন্ড হারবারের সাংসদ আজ ঠিক কোন ইস্যুকে হাতিয়ার করে বিরোধী শিবিরকে কোণঠাসা করবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

নন্দীগ্রামের হাইভোল্টেজ সভার আগে আজ ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। দুপুর ১২টায় দাসপুর এবং ১টায় কেশিয়াড়িতেও পর পর দু’টি জনসভা করবেন তিনি। গতকাল পাথরপ্রতিমার সভা থেকে জয়ের যে লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছেন, আজ মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে দলীয় কর্মীদের জন্য সেই বার্তার ঝাঁজ কতটা তীব্র হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

আসন্ন নির্বাচনে নন্দীগ্রামের দখল নিতে অভিষেকের এই ঝোড়ো প্রচার রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। জনসভা থেকে জন সংযোগ— সব মিলিয়ে বঙ্গ রাজনীতির মানচিত্রে আজ নজরে কেবল নন্দীগ্রাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *