নন্দীগ্রাম শরিককে ছাড়ল সিপিএম, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়বেন শ্রীজীব

নন্দীগ্রাম শরিককে ছাড়ল সিপিএম, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়বেন শ্রীজীব

আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্টের দ্বিতীয় দফার ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এই তালিকাতেও মহম্মদ সেলিম বা শতরূপ ঘোষের মতো হেভিওয়েট নেতাদের নাম নেই, যা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। চমকহীন এই তালিকায় মূলত পুরনো মুখ ও শরিকি সমীকরণের প্রতিফলন দেখা গিয়েছে।

এবারের নির্বাচনে হাইভোল্টেজ নন্দীগ্রাম আসনটি শরিক দল সিপিআই-কে ছেড়ে দিয়েছে সিপিএম। এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী ও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়বেন শান্তি গিরি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়ে আসা এই আসনটি শরিককে ছেড়ে দেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। এর আগেও একাধিকবার নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া শ্রীজীবের ওপরই আস্থা রেখেছে আলিমুদ্দিন। তবে পূর্ববর্তী নির্বাচনে জয়ের স্বাদ না পাওয়ায় এবারের লড়াই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *