নবম শ্রেণির রেজিস্ট্রেশনে শেষ সুযোগ: ফের পোর্টাল খুলল মধ্যশিক্ষা পর্ষদ

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে শেষ সুযোগ: ফের পোর্টাল খুলল মধ্যশিক্ষা পর্ষদ

গত বছর নবম শ্রেণিতে পাঠরত যে সমস্ত পড়ুয়া নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য শেষবারের মতো পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার সকাল ১১টা থেকে এই অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে। পর্ষদ স্পষ্ট জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য এটাই চূড়ান্ত সুযোগ এবং এরপর আর কোনোভাবেই সময়সীমা বাড়ানো হবে না।

আগামী ৭ মার্চ বিকেল ৪টে পর্যন্ত পর্ষদের নির্দিষ্ট উইন্ডোটি খোলা থাকবে। কারিগরি সমস্যা বা অন্য কারণে যারা আগে বাদ পড়েছিল, তারা এই বর্ধিত সময়ে আবেদন করতে পারবে। তবে এই বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য পড়ুয়াদের নির্দিষ্ট হারে বিলম্ব শুল্ক বা লেট ফাইন জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সুযোগের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ। নির্ধারিত সময়ের পর কোনো যোগ্য পড়ুয়া রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট স্কুলকেই নিতে হবে। পর্ষদ কোনো আইনি দায় স্বীকার করবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত বকেয়া আবেদন নির্ভুলভাবে জমা দেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *