নয়া কূটনৈতিক সাফল্য: হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলে সবুজ সংকেত ইরানের

নয়া কূটনৈতিক সাফল্য: হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলে সবুজ সংকেত ইরানের

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্বজুড়ে চরম জ্বালানি সংকটের মাঝে বড়সড় কূটনৈতিক সাফল্য পেল ভারত। ইরান সরকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। দীর্ঘ আলোচনার পর তেহরানের এই সিদ্ধান্তে ভারতের জ্বালানি আমদানিতে তৈরি হওয়া অচলাবস্থায় বড় স্বস্তি মিলল। ইতিমধ্য়েই ‘পুষ্পক’ ও ‘পরিমল’ নামের দুটি পণ্যবাহী জাহাজ নিরাপদে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে।

ইসরায়েল, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর জাহাজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও বন্ধু দেশ হিসেবে ভারতকে এই বিশেষ ছাড় দিয়েছে ইরান। মূলত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির মধ্যে কয়েক দফা আলোচনার পরই এই বরফ গলেছে। গত দুই সপ্তাহ ধরে চলা ধারাবাহিক ব্যাক-চ্যানেল আলোচনার সুফল হিসেবেই ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যের এই পথ সুগম হলো।

উল্লেখ্য, সম্প্রতি ভারত মহাসাগরে উদ্ভূত পরিস্থিতি এবং পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার পর মোদী সরকার ইরানের সঙ্গে আলোচনা জোরদার করে। যুদ্ধের আবহে ভারত প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, যা তেহরানের আস্থা অর্জনে সহায়ক হয়েছে। এই অনুমতির ফলে মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয় জাহাজগুলো দ্রুত দেশে ফিরতে পারবে এবং অভ্যন্তরীণ বাজারে তেলের জোগান স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *