নরেন্দ্রপুরে নামী কো ম্পা নির কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন, এলাকায় চরম আতঙ্ক

নরেন্দ্রপুরে নামী কোম্পানির কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন, এলাকায় চরম আতঙ্ক

মঙ্গলবার রাতে নরেন্দ্রপুরের একটি নামী কো ম্পা নির কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। রাত সাড়ে ৯টা নাগাদ কারখানার একটি অংশ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত কারখানা কর্তৃপক্ষকে খবর দেন।

জানা গিয়েছে, গোডাউনের ওই অংশে প্রচুর পরিমাণে প্যাকেজিং কার্টন মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রাথমিক পর্যায়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে এলাকাটি সোনারপুর থানার অধীনে হওয়ায় সেখান থেকেও পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে আসে। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্তে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *