নাসিকে জ্যোতিষীর আড়ালে নারী নির্যাতনের ভয়াবহ চক্র ফাঁস, ধৃত ‘ক্যাপ্টেন’ অশোক খরাট

নাসিকে জ্যোতিষীর আড়ালে নারী নির্যাতনের ভয়াবহ চক্র ফাঁস, ধৃত ‘ক্যাপ্টেন’ অশোক খরাট

মহারাষ্ট্রের নাসিকে আধ্যাত্মিকতার আড়ালে ৫৮ জন মহিলাকে যৌন শোষণের অভিযোগে প্রভাবশালী জ্যোতিষী অশোক খরাটকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেকে মার্চেন্ট নেভির প্রাক্তন কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তি ‘ক্যাপ্টেন’ নামে পরিচিত ছিলেন। অভিযোগ, রিয়েল এস্টেট অফিসের আড়ালে তিনি মহিলাদের হিপনোটাইজ করে এবং নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করতেন। সম্মোহন ও ভয় দেখিয়ে বছরের পর বছর ধরে তিনি এই কুকীর্তি চালিয়ে আসছিলেন।

তদন্তে নেমে পুলিশ ওই জ্যোতিষীর অফিস ও ফার্মহাউস থেকে একটি পেনড্রাইভ উদ্ধার করেছে, যেখানে ৫৮ জন মহিলার আপত্তিকর ভিডিও পাওয়া গিয়েছে। গোপন ক্যামেরার মাধ্যমে এই ভিডিওগুলো রেকর্ড করা হয়েছিল। গ্রেফতারির সময় অভিযুক্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং প্রচুর সন্দেহজনক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। রাজনৈতিক ও গ্ল্যামার জগতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।

এই নক্ক্যারজনক ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সরকার তেজস্বিনী সৎপুতের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। বর্তমানে নাসিক ক্রাইম ব্রাঞ্চ উদ্ধার হওয়া সমস্ত প্রমাণ খতিয়ে দেখছে। এদিকে, এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ধৃতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *