নিজস্ব প্রতীকে লড়ার পথে হুমায়ুন কবীরের ‘জনতা উন্নয়ন পার্টি’, সবুজ সংকেত নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতীকে লড়ার পথে হুমায়ুন কবীরের ‘জনতা উন্নয়ন পার্টি’, সবুজ সংকেত নির্বাচন কমিশনের

২০২১ সালের নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) রেজিস্ট্রেশন না থাকায় অন্য দলের প্রতীকে লড়লেও, সেই ভুল করলেন না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর নবগঠিত দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (জেইউপি) রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেছে। সম্প্রতি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে দলটির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে জেইউপি সরকারি স্বীকৃতি পেতে পারে। গত বছরের ডিসেম্বরে দল ঘোষণার পর থেকেই রেজিস্ট্রেশনের প্রস্তুতি শুরু করেছিলেন হুমায়ুন। এর ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই নিজস্ব প্রতীক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে তাঁর দলের। দলটির সদর দফতর বেলডাঙা বা রেজিনগরে হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় প্রতীক হিসেবে হুমায়ুনের পছন্দ ‘টেবিল’, যা নিয়ে তিনি আগেও নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সময়মতো আবেদনের ফলে আইএসএফ-এর মতো ‘ধার করা’ প্রতীকে লড়ার বিড়ম্বনা এড়াতে সক্ষম হলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ হুমায়ুন কবীরের নতুন দলের সাংগঠনিক ভিত মজবুত করতে বিশেষ সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *