নির্বাচনী ইস্তেহারে উন্নয়নের খতিয়ান ও নারী ক্ষমতায়নে জোর তৃণমূলের

নির্বাচনী ইস্তেহারে উন্নয়নের খতিয়ান ও নারী ক্ষমতায়নে জোর তৃণমূলের

আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের এই ইস্তেহারে বিগত ১৫ বছরের উন্নয়ন বৃত্তান্তের পাশাপাশি আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা স্থান পেতে চলেছে। বিশেষত নারী ক্ষমতায়ন, যুব সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ এবং বাঙালি অস্মিতা রক্ষায় বিশেষ জোর দেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর।

ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানটি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বৃহস্পতিবার কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি প্রচারের কৌশল নির্ধারণ করেন। দলীয় কর্মীদের ঘরে ঘরে গিয়ে নিবিড় জনসংযোগ বাড়ানোর এবং প্রতিপক্ষের উসকানিতে পা না দিয়ে শান্তিপুর্ণভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূলের এবারের ইস্তেহারে মহিলা ও যুব সমাজের জন্য পৃথক দিকনির্দেশনা থাকার সম্ভাবনা রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য নতুন প্রকল্পের পাশাপাশি বর্তমান উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হবে। বিরোধীদের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শাসকদল মূলত নিজেদের উন্নয়ন যজ্ঞ এবং ‘বাংলার নিজের মেয়ে’র ভাবমূর্তিকে হাতিয়ার করেই নির্বাচনী ময়দানে অবতীর্ণ হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *