নির্বাচনী প্রচারের শেষলগ্নে ভবানীপুরে মোদীর মেগা রোড শো-র সম্ভাবনা

নির্বাচনী প্রচারের শেষলগ্নে ভবানীপুরে মোদীর মেগা রোড শো-র সম্ভাবনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের সমাপ্তি টানতে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরকে বেছে নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ কলকাতায় দুটি বর্ণাঢ্য রোড শো করার পরিকল্পনা রয়েছে তাঁর। গত ১৪ মার্চ ব্রিগেডের সমাবেশের পর এটিই হতে পারে রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম বড় মাপের নির্বাচনী কর্মসূচি।

ভবানীপুর কেন্দ্রে এবার মূল লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে। একুশের নির্বাচনের নন্দীগ্রামের সেই হেভিওয়েট দ্বৈরথ এবার ফিরছে কলকাতার এই কেন্দ্রে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পদ্মশিবিরের অন্দরে এখন প্রধানমন্ত্রীর এই সফরসূচি ঘিরেই চলছে চূড়ান্ত প্রস্তুতি ও আলোচনা।

তবে মোদীর সফরের দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রধানমন্ত্রীর দফতর। রাজ্য বিজেপি নেতৃত্ব চাইছেন আগামী ২৬ মার্চ থেকে রাজ্যে প্রচার শুরু হোক। শিলিগুড়িতেও প্রধানমন্ত্রীর একটি জনসভা ও রোড শো হওয়ার প্রবল জল্পনা রয়েছে। চূড়ান্ত সূচি অনুমোদিত হলে কলকাতার রাজপথে মোদীর এই প্রচার কর্মসূচি নির্বাচনী সমীকরণে বিশেষ মাত্রা যোগ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *