নির্বাচনী প্রচারে ঝড় তুলতে উত্তরবঙ্গ থেকে ময়দানে নামছেন মমতা

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে উত্তরবঙ্গ থেকে ময়দানে নামছেন মমতা

রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর এবার কোমর বেঁধে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, ইদ মিটলেই জেলা সফরে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ক্ষুব্ধ নেতাদের মানভঞ্জন করে সেখান থেকেই তিনি ভোট যুদ্ধের দামামা বাজাতে পারেন বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই প্রার্থীরা দেওয়াল লিখন ও জনসংযোগ শুরু করলেও সকলের নজর এখন দলনেত্রীর সভার দিকে। উত্তরবঙ্গের কোচবিহার বা শিলিগুড়ি থেকেই বিরোধীদের বিরুদ্ধে আক্রমণের সুর শানাতে পারেন তিনি। শীঘ্রই এই মেগা সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করবে শাসকদল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *