নির্বাচনে ‘নিরপেক্ষ’ কুড়মি যৌথ মঞ্চ, জঙ্গলমহলে নতুন রাজনৈতিক সমীকরণ

নির্বাচনে ‘নিরপেক্ষ’ কুড়মি যৌথ মঞ্চ, জঙ্গলমহলে নতুন রাজনৈতিক সমীকরণ

আসন্ন নির্বাচনে তৃণমূল বা বিজেপি কোনো পক্ষকেই সমর্থন না করে ‘নিরপেক্ষ’ থাকার কৌশলী সিদ্ধান্ত নিয়েছে কুড়মি যৌথ মঞ্চ। বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত প্রথম জনসভা থেকে এই অবস্থান স্পষ্ট করেন সংগঠনের নেতারা। কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করার মূল দাবি আদায়ে তিনটি কুড়মি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই সামাজিক আন্দোলনের ডাক দিয়েছে।

সমাবেশ শেষে জেলাশাসকের কাছে ১৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। মূল উপদেষ্টা সুজিত মাহাতো জানান, ২০১৭ সাল থেকে ঝুলে থাকা রাজ্য সরকারের ‘কমেন্ট-জাস্টিফিকেশন’ অবিলম্বে কেন্দ্রে পাঠানোর দাবি জানানো হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সামাজিক লড়াই চালিয়ে যাওয়াই তাঁদের বর্তমান লক্ষ্য। তবে ভবিষ্যতে দাবি পূরণকারীদের সমর্থনের পথ খোলা রাখা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, কুড়মি যৌথ মঞ্চের এই নিরপেক্ষ অবস্থান জঙ্গলমহলের ভোট সমীকরণে ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আদিবাসী কুড়মি সমাজের একাংশের বিরুদ্ধে ওঠা ‘সেটিং’ তত্ত্বের মাঝে এই নতুন কৌশল সাধারণ কুড়মি ভোটারদের কাছে ভিন্ন বার্তা দেবে। তৃণমূল অবশ্য এই মেরুকরণ নিয়ে চিন্তিত নয়, তারা উন্নয়নের নিরিখেই মানুষের রায় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *