নির্বাচনে হারলেও রেখা পাত্রেই ভরসা বিজেপির, হিঙ্গলগঞ্জে প্রার্থী সন্দেশখালির প্রতিবাদের মুখ

নির্বাচনে হারলেও রেখা পাত্রেই ভরসা বিজেপির, হিঙ্গলগঞ্জে প্রার্থী সন্দেশখালির প্রতিবাদের মুখ

সন্দেশখালি আন্দোলনের পরিচিত মুখ রেখা পাত্রের ওপর পুনরায় আস্থা রাখল বিজেপি। গত লোকসভা নির্বাচনে পরাজয় সত্ত্বেও আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে ওঠা এবং স্থানীয় নারীদের অধিকার রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেওয়ায় আবারও তাঁর ওপর ভরসা রাখল গেরুয়া শিবির।

পারিবারিক অভাব-অনটন এবং জীবনসংগ্রামের মধ্য দিয়েই উঠে এসেছেন রেখা পাত্র। তাঁর স্বামী সন্দীপ পাত্র একজন পরিযায়ী শ্রমিক। তিন সন্তানের জননী রেখা রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি নিজের ঘরকন্নাও দক্ষ হাতে সামলান। লোকসভা নির্বাচনের সময় থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, যা তাঁকে রাজনৈতিক মহলে বিশেষ পরিচিতি দিয়েছে।

নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই লড়াকু নেত্রীর সমর্থনে কোমর বেঁধে নামছে পদ্মশিবির। প্রচারের দিনগুলোতে তাঁর শাশুড়ি সংসারের দায়িত্ব সামলে তাঁকে লড়াইয়ের শক্তি জুগিয়েছেন। এবার হিঙ্গলগঞ্জের বিধানসভা ভোটে রেখা পাত্রকে সামনে রেখে বিজেপি তৃণমূলের গড় দখলের লক্ষ্য নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে রেখাই এই কেন্দ্রে বিজেপির সেরা বাজি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *