নির্বাচন কমিশনকে আসাম্মান ও মমতার ‘নির্বাসন’ প্রসঙ্গে দিলীপ ঘোষের কড়া তোপ

নির্বাচন কমিশনকে অসম্মান ও মমতার ‘নির্বাসন’ প্রসঙ্গে দিলীপ ঘোষের কড়া তোপ

নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের রাজ্য সফরের প্রাক্কালে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেমারিতে আয়োজিত এক রাজনৈতিক সভা থেকে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখানো বা দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করার সংস্কৃতি গণতন্ত্রের পরিপন্থী। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তিনি হুঁশিয়ারি দেন যে, এই ধরনের আচরণ বজায় থাকলে অরবিন্দ কেজরিওয়ালের মতো তাকেও ‘নির্বাসনে’ যেতে হতে পারে।

রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে দিলীপ ঘোষ দাবি করেন, বর্তমানে রাজ্যে পরিবর্তনের হওয়া বইছে এবং আগামী দিনে বাংলাতেও বিজেপি সরকার গঠিত হবে। মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্না প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, প্রতিবাদ জানানোর জন্য সঠিক স্থান নির্বাচন করা জরুরি। কেন্দ্রীয় সংস্থা ও সাংবিধানিক পদাধিকারীদের অপমান করার যে ধারা রাজ্যে শুরু হয়েছে, তা দুর্ভাগ্যজনক বলে তিনি উল্লেখ করেন।

উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাতেও শিল্পের জোয়ার আনা প্রয়োজন। অতীতের অনেক অহংকারী নেতা রাজনীতি থেকে হারিয়ে গিয়েছেন উল্লেখ করে তিনি দাবি করেন, বাংলার শাসক দলের ক্ষেত্রেও একই পরিণতি সময়ের অপেক্ষা। মেমারির বামুনপাড়া মোড়ের সভা থেকে তিনি মূলত রাজ্যের শিল্পায়ন ও রাজনৈতিক স্বচ্ছতার লক্ষ্যে পরিবর্তনের ডাক দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *