নির্বাচন কমিশনের অন্দরেই চন্দ্রিমাকে থামানোর চেষ্টা ঘিরে তোলপাড়

নির্বাচন কমিশনের অন্দরেই চন্দ্রিমাকে থামানোর চেষ্টা ঘিরে তোলপাড়

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের প্রতিনিধিদল নিয়ে বৈঠক থেকে বেরিয়ে চন্দ্রিমা অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে চিৎকার করতে নিষেধ করেছেন। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে তৃণমূল নেত্রী দাবি করেন, নির্বাচন কমিশন মহিলাদের সম্মান করতে জানে না।

চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, তাঁকে প্রকাশ্যে ‘চিৎকার না করার’ নির্দেশ দিয়ে অপমান করা হয়েছে। বিষয়টি মহিলাদের প্রতি কমিশনের দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করে দেয় বলে তিনি দাবি করেন। ভোটার তালিকা থেকে মহিলাদের নাম বাদ দেওয়া নিয়েও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে চন্দ্রিমা বলেন, মহিলাদের ওপর চিৎকার করা কমিশনের কাজ নয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *