নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, পদ খোয়ালেন রাজ্যের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার

নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, পদ খোয়ালেন রাজ্যের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (ডিজি) পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেলের মধ্যেই এই দুই গুরুত্বপূর্ণ পদে নতুন পুলিশ কর্তাদের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, নতুন ডিজি ও কমিশনার হিসেবে এমন দুই আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা সৎ ও একনিষ্ঠ হিসেবে পরিচিত। এর আগে কমিশন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে দিয়েছে। তাঁদের পরিবর্তে দুষ্যন্ত নারিয়ালাকে নতুন মুখ্যসচিব এবং সঙ্গমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই রদবদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরেই কমিশন স্পষ্ট জানিয়েছে, অপসারিত আধিকারিকরা ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে থাকতে পারবেন না। সোমবার বিকেল ৩টের মধ্যে সংশ্লিষ্ট নতুন আধিকারিকদের দায়িত্ব গ্রহণের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির নির্বাচন সদন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *