নির্বাচন কমিশনের চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কায় চাঞ্চল্য

নির্বাচন কমিশনের চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কায় চাঞ্চল্য

রাজ্য নির্বাচন কমিশন রবিবার রাতে পশ্চিমবঙ্গের চতুর্থ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী এটি পঞ্চম দফার প্রকাশনা, যেখানে নতুন করে প্রায় ২ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই তালিকায় কতজন ভোটারের নাম শেষ পর্যন্ত বাদ পড়ল বা ডিলিট করা হলো, সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট এবং স্পষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।

কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে প্রাথমিক তালিকায় থাকা প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৮৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে সূত্রের দাবি। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের নজর এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *