নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নাম বাদ পড়ল লক্ষাধিক ভোটারের

নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নাম বাদ পড়ল লক্ষাধিক ভোটারের

দীর্ঘ চার মাসের প্রক্রিয়া শেষে শনিবার আংশিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর আজ থেকে ধাপে ধাপে জেলাভিত্তিক তালিকা অনলাইনে দেখার সুযোগ মিলছে। সুপ্রিম কোর্টে আইনি লড়াই এবং দীর্ঘ যাচাইকরণ শেষে প্রকাশিত এই তালিকায় ভোটার সংখ্যায় বড়সড় রদবদল লক্ষ্য করা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর কলকাতায় খসড়া তালিকার পর নতুন করে আরও ১৭ হাজারসহ মোট ৪ লক্ষ ৭ হাজার নাম বাদ পড়েছে। বাঁকুড়া জেলায় বাদ পড়েছেন ১ লক্ষ ৩৫ হাজার ভোটার। নদীয়া জেলাতেও খসড়া তালিকার তুলনায় শুনানি শেষে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজারে। তালিকায় ব্যাপক কাটছাঁটের এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

কমিশন সূত্রে খবর, অনেক জেলায় এখনও মুদ্রণের কাজ চলায় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ্যে আসেনি। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ সংশোধনীর কাজ শেষে চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করার প্রক্রিয়া চলছে। আপাতত আংশিক তালিকা প্রকাশ করা হলেও, শীঘ্রই সব জেলার সম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *