নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্ত: ২৮ ফেব্রুয়ারি তিন ভাগে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্ত: ২৮ ফেব্রুয়ারি তিন ভাগে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের নাম তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হবে। কমিশন সূত্রে জানানো হয়েছে, তালিকায় ‘অনুমোদিত’ (Approved), ‘বাদ পড়া’ (Deleted) এবং ‘নিষ্পত্তিহীন’ (Under Adjudication) নামে তিনটি বিভাগ থাকবে। ফলে যাচাই প্রক্রিয়াাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের নামও তালিকায় থাকছে, তবে তা আলাদা বিভাগে রাখা হবে।

ফর্ম-৬ এর ভিত্তিতে নতুন প্রায় ১ লক্ষ ২০ হাজার আবেদনকারীর নাম অনুমোদিত তালিকায় যুক্ত হচ্ছে। এছাড়া, যে নামগুলোর যাচাই প্রক্রিয়া পরবর্তীতে সম্পন্ন হবে, সেগুলি ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে এই অতিরিক্ত তালিকা প্রকাশের সময়সীমা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম বৈধ তালিকায় থাকবে, তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বর্তমানে কলকাতা হাইকোর্ট গঠিত কমিটির মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এই কাঠামোগত পরিবর্তন রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *