নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত পাঁচ ডিআইজি পেলেন নবান্নের নতুন দায়িত্ব

নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত পাঁচ ডিআইজি পেলেন নবান্নের নতুন দায়িত্ব

রাজ্যের পাঁচ রেঞ্জ থেকে অপসারিত ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নতুন দায়িত্বে পুনর্বহাল করল নবান্ন। জলপাইগুড়ি ও বর্ধমান রেঞ্জের প্রাক্তন ডিআইজি ভোলানাথ পাণ্ডে ও অলোক রাজোরিয়াকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে (আইবি) পাঠানো হয়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদ, রায়গঞ্জ ও প্রেসিডেন্সি রেঞ্জের অপসারিত আধিকারিক সুধীর কুমার নীলকান্তম, নিম্বালকর সন্তোষ উত্তমরাও এবং ভাস্কর মুখোপাধ্যায়কে এসটিএফ-এর ডিআইজি করা হয়েছে। কমিশনের নির্দেশ মেনে এই আধিকারিকরা আপাতত নির্বাচনী প্রক্রিয়ার কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। নবান্ন জানিয়েছে এই বদলি অবিলম্বে কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *