নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ: ১১ জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনার বদল

নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ: ১১ জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনার বদল

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগণাসহ রাজ্যের মোট ১১টি জেলার জেলাশাসককে (ডিইও) তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কলকাতা পুরসভার কমিশনার এবং দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক পদেও আনা হয়েছে নতুন মুখ। কমিশনের নির্দেশ অনুযায়ী, স্মিতা পাণ্ডেকে কলকাতা পুরসভার কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত আধিকারিকদের আগামীকাল বিকেল তিনটের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া আধিকারিকদের নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনী কাজে যুক্ত করা যাবে না বলে সাফ জানিয়েছে কমিশন। এর আগে এদিন সকালেই রাজ্যের পাঁচটি জোনের ডিআইজি পদমর্যাদার অফিসারদেরও বদলি করা হয়েছিল, যা নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রশাসনের এই রদবদলের আবহে জরুরি বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। বৈঠকে স্পেশাল পর্যবেক্ষক, রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারসহ শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই কমিশনের এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জিতেন যাদব, সন্দীপ ঘোষ ও শ্বেতা আগরওয়ালের মতো আধিকারিকরা বিভিন্ন জেলার নতুন দায়িত্বভার গ্রহণ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *