নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, মুরলীধর শর্মা-সহ ১৫ আইপিএসকে ভিনরাজ্যে বদলি

নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, মুরলীধর শর্মা-সহ ১৫ আইপিএসকে ভিনরাজ্যে বদলি

২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। মুরলীধর শর্মা, আলোক রাজোরিয়া এবং আকাশ মাঘারিয়ার মতো ১৫ জন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের পক্ষ থেকে তাঁদের পুনর্বহালের প্রক্রিয়া চললেও, কমিশনের এই নির্দেশে সেই পরিকল্পনা কার্যত বাতিল হয়ে গেল।

তালিকায় রয়েছেন প্রবীণ কুমার ত্রিপাঠি, ইন্দিরা মুখোপাধ্যায়, সি সুধাকর ও রশিদ মুনির খানের মতো দুঁদে পুলিশ আধিকারিকরা। ভোট ঘোষণার পর এই কর্তাদের পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। পরবর্তীতে রাজ্য সরকার তাঁদের অন্যত্র স্থলাভিষিক্ত করলেও, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁদের ভিনরাজ্যের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, ভোট শুরুর আগেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং একাধিক জেলার পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছিল কমিশন। এই গণ-বদলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশাসনের শীর্ষস্তরে এই রদবদল নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *