নির্বাচন কমিশনের বদলি নির্দেশে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রাজ্য, সোমবার ভাগ্য নির্ধারণ
March 20, 20262:23 pm

ভোটের মুখে কমিশনের একের পর এক বদলির নির্দেশে এবার বড়সড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। একাধিক উচ্চপদস্থ আমলা ও পুলিশকর্তাকে ভিন রাজ্যে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপের ওপর স্থগিতাদেশ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী সোমবার এই হাইভোল্টেজ মামলার শুনানি হতে চলেছে, যেখানে নির্ধারিত হবে কমিশনের নির্দেশ বহাল থাকবে নাকি স্বস্তি পাবে রাজ্য।