নির্বাচন কমিশনের বেনজির সিদ্ধান্তে তোলপাড় রাজ্য প্রশাসন

নির্বাচন কমিশনের বেনজির সিদ্ধান্তে তোলপাড় রাজ্য প্রশাসন

মুখ্যমন্ত্রীর কড়া চিঠির পরেও অবস্থানে অনড় থেকে রাজ্যের আরও দুই সচিব প্রিয়াঙ্কা শিঙ্গলা এবং পি মোহনগান্ধীকে ভিন রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠাল কমিশন। এর আগে নন্দিনী চক্রবর্তী ও জগদীশপ্রসাদ মীনাকেও সরানো হয়েছিল। অন্তরা আচার্য ও পারভেজ আহমেদ সিদ্দিকি অব্যাহতির আবেদন জানালেও তা গ্রাহ্য হয়নি।

টানা প্রশাসনিক রদবদলকে ‘বাংলার বিরুদ্ধে চক্রান্ত’ বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবাধ ভোটের যুক্তিতে পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তরে কমিশনের এই একের পর এক হস্তক্ষেপে নবান্ন ও দিল্লির সংঘাত এখন তুঙ্গে। রাজ্যের অফিসারদের ভিন রাজ্যে পাঠানো নিয়ে প্রশাসনিক মহলে বাড়ছে উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *