নির্বাচন কমিশনের মেগা রদবদলে একযোগে বদলি রাজ্যের ১৪২ থানার ওসি ও আইসি
March 30, 20267:21 am

রাজ্যের আইনশৃঙ্খলায় বড়সড় রদবদল ঘটিয়ে ১৪২টি থানার ওসি এবং আইসি স্তরের আধিকারিকদের বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই নির্দেশিকা অনুযায়ী, অনেক আধিকারিককে নতুন দায়িত্ব প্রদানের পাশাপাশি একাংশকে বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন থানায় স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত আরও ১১ জন আধিকারিককে বিভিন্ন পুলিশ জেলা ও ডিআইবি স্তরে বদলি করা হয়েছে। একইসঙ্গে কলকাতা পুলিশের আওতাধীন ৩১টি থানার ওসি এবং আইসি পদেও রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মুখে এই ব্যাপক রদবদল রাজ্য পুলিশের প্রশাসনিক কাঠামোয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।