নির্বাচন কমিশনের রদবদলের পাল্টায় নবান্নের বড় পদক্ষেপ, ১৩ আইএএস আধিকারিক পেলেন নতুন দায়িত্ব
March 19, 20266:51 pm

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজ্যের ১৩ জন জেলাশাসক ও নির্বাচনী আধিকারিককে সরানোর নির্দেশ দিতেই পাল্টা চাল দিল নবান্ন। কমিশনের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই অপসারিত ১১ জন আইএএস আধিকারিককে প্রশাসনের গুরুত্বপূর্ণ সচিব পদে বসাল রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানসহ বিভিন্ন জেলার প্রাক্তন জেলাশাসকদের সংখ্যালঘু, পুর ও নগরোন্নয়ন এবং কৃষি দফতরে নিয়োগ করা হয়েছে।
কমিশনের কড়া নির্দেশে পুলিশ প্রশাসনেও ব্যাপক রদবদল ঘটেছে। ১৯ জন সিপি ও এসপি বদলির পর নতুন করে পাঁচজন ডিআইজি নিয়োগ করা হয়েছে। বর্ধমান, প্রেসিডেন্সি ও মুর্শিদাবাদসহ বিভিন্ন রেঞ্জে নতুন পুলিশ কর্তারা দায়িত্ব নিচ্ছেন। ভোট অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের এই কঠোর অবস্থান এবং রাজ্যের তাৎক্ষণিক পাল্টা নিয়োগ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি।