নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পাঠালেন কড়া চিঠি

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পাঠালেন কড়া চিঠি

রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকদের গণবদলিকে তুঘলকি কাণ্ড আখ্যা দিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে তিন পাতার দীর্ঘ চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একে অঘোষিত জরুরি অবস্থা ও শাসনতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত বলে দাবি করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন যে, দুর্যোগপ্রবণ এই মরশুমে অভিজ্ঞ আধিকারিকদের সরিয়ে দেওয়ায় ত্রাণ ও উদ্ধারকাজ ব্যতয় হতে পারে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই জেলাশাসক ও পুলিশ সুপারদের বদলি জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। কমিশনের এই সিদ্ধান্ত বাস্তববর্জিত ও জনস্বার্থবিরোধী বলেও চিঠিতে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *