নির্বাচন ঘোষণার প্রাক্কালে বড় ঘোষণা, বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিচ্ছে রাজ্য

নির্বাচন ঘোষণার প্রাক্কালে বড় ঘোষণা, বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিচ্ছে রাজ্য

রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের মাত্র ৫৫ মিনিট আগে সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে ২০২৬ সালের মার্চ মাস থেকেই এই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। আদর্শ আচরণবিধি জারির ঠিক আগেই সামাজিক মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।

এই ঘোষণার ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষাকর্মীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়াও পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য অনুদান-প্রাপ্ত (গ্রান্ট-ইন-এইড) প্রতিষ্ঠানের কর্মীরাও ‘রোপা ২০০৯’-এর অধীনে এই বকেয়া ডিএ পাবেন। অর্থ দপ্তর শীঘ্রই এই অর্থ প্রদানের বিস্তারিত পদ্ধতি ও নির্দেশিকা তাদের পোর্টালে প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। যদিও রাজ্য সরকার এ বিষয়ে শীর্ষ আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে এবং কর্মী সংগঠনগুলো আদালত অবমাননার মামলা করেছে, তবুও ভোটের ঠিক আগে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে অনেকে বড় জয় হিসেবে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *