নির্বাচন দোরগোড়ায় আর বাংলার নিরাপত্তায় জম্মু-কাশ্মীর ও মণিপুর থেকে আসছে বিশাল বাহিনী

নির্বাচন দোরগোড়ায় আর বাংলার নিরাপত্তায় জম্মু-কাশ্মীর ও মণিপুর থেকে আসছে বিশাল বাহিনী

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে জম্মু-কাশ্মীর ও মণিপুর থেকে মোট ২০৭ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর অনুযায়ী, এর মধ্যে জম্মু-কাশ্মীর থেকে ১৭৪ কো ম্পা নি এবং মণিপুর থেকে ৩৩ কো ম্পা নি বাহিনী রাজ্যে মোতায়েন করা হচ্ছে। নির্বাচনের প্রতিটি পর্যায়ে শান্তি বজায় রাখতেই এই বিশাল সংখ্যক আধাসামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক পরের দিনই রাজ্যে আরও ৩০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। স্পর্শকাতর বুথগুলিতে কড়া নজরদারি এবং ভোটারদের মনে আস্থা ফেরাতেই এই পদক্ষেপ। ধাপে ধাপে বাহিনী মোতায়েনের মাধ্যমে গোটা নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বদ্ধপরিকর প্রশাসন। এর ফলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোট সক্রিয়তা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *