নিহত তামান্নার মাকে প্রার্থী করায় পার্টি অফিস ভাঙচুর, বহিষ্কৃত ৭ সিপিএম কর্মী

নিহত তামান্নার মাকে প্রার্থী করায় পার্টি অফিস ভাঙচুর, বহিষ্কৃত ৭ সিপিএম কর্মী

নদীয়ার কালীগঞ্জে তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করতেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সিপিএমের দলীয় কার্যালয়। বিক্ষুব্ধ কর্মীদের ভাঙচুরের সেই ঘটনায় এবার কঠোর অবস্থান নিল আলিমুদ্দিন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে সরাসরি বহিষ্কার করা হল সইদুল শেখ, সেন্টু শেখ, জহিরউদ্দিন আহমেদ, অজয় সরকার, মোদসসের মীর, এম রহমান এবং হানিফ মহম্মদকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের অভ্যন্তরে এই ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মূলত তামান্নার মায়ের প্রার্থিপদ ঘিরে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা দমনেই এই কড়া পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *