নীতিশ জমানার অবসান? বিহারে কুর্সি বদলের জল্পনায় তুঙ্গে রাজনৈতিক মহলে
March 5, 20269:09 am

বিহারে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সরিয়ে বিজেপির নিজস্ব কাউকে সেই পদে বসানোর চাপ বাড়ছে। দলের শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী, নীতীশকে রাজ্যসভায় পাঠিয়ে কেন্দ্র বা অন্য কোনো আলঙ্কারিক পদে পুনর্বাসিত করার সম্ভাবনা তৈরি হয়েছে। বিগত নির্বাচনগুলোতে জেডিইউ-এর তুলনায় বিজেপির আসন সংখ্যা বেশি হওয়ায় গেরুয়া শিবিরের অন্দরে এই দাবি জোরালো হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রণকৌশলে নীতীশ কুমারের এই অপসারণ এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২৫ সালের নির্বাচনের আগে বিহারে নিজেদের আধিপত্য কায়েম করতে বিজেপি নীতীশকে সরিয়ে মনোনীত প্রার্থীকে মুখ্যমন্ত্রী করার নীল নকশা চূড়ান্ত করেছে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই দীর্ঘ জল্পনার অবসান ঘটতে পারে বলে বিশেষ সূত্রে খবর।