নীল জার্সিতে মেসি! টিম ইন্ডিয়ার ‘দ্বাদশ ব্যক্তি’ হয়ে ভাইরাল এলএম১০
March 8, 202612:45 pm

বিশ্বকাপ ফাইনালের আগে বাইশ গজের উত্তাপ বাড়ালেন লিওনেল মেসি। ভারতের জার্সি গায়ে ফুটবল জাদুকরের ছবি পোস্ট করে চমক দিল অ্যাডিডাস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহারণের আগে টিম ইন্ডিয়াকে চাঙ্গা করতে মেসির এই ‘ত্রাতা’ অবতার এখন নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল।