নেতানিয়াহুর নতুন ভিডিও ঘিরে ঘনীভূত রহস্য, এআই কারসাজির দাবি গ্রকের

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে বিশ্বজুড়ে রহস্য দানা বাঁধছে। সম্প্রতি নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিতে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তাকে কফি খেতে দেখা যায়। তবে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ‘গ্রক’ দাবি করেছে, এই ভিডিওটিও সম্পূর্ণ এআই-নির্মিত বা ফেক। গ্রকের মতে, ভিডিওতে নেতানিয়াহুর ঠোঁটের নড়াচড়ার সাথে শব্দের অমিল এবং হাতের অস্বাভাবিক অবস্থান কৃত্রিমতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায় যে, তিনি দেশের জন্য মরতে প্রস্তুত। এর আগে একটি ভিডিওতে তার হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ায় সেটি এআই-নির্মিত বলে প্রমাণিত হয়েছিল। রবিবারের নতুন ভিডিওটি সেই বিতর্ক মেটাতে প্রকাশ করা হলেও তা হিতে বিপরীত হয়েছে। ভিডিওতে কফির কাপের স্থবিরতা এবং পকেটে রাখা হাতের ভঙ্গি নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, যা প্রধানমন্ত্রীর বর্তমান পরিস্থিতি নিয়ে ধন্দ আরও বাড়িয়েছে।
আন্তর্জাতিক মহলের একাংশের মতে, যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরেই নেতানিয়াহু গোপন আস্তানায় রয়েছেন। শত্রুপক্ষের হাত থেকে বাঁচতে তিনি সম্ভবত আসল ভিডিও প্রকাশ করছেন না। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একের পর এক ভিডিও জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে। নেতানিয়াহু আসলেই কোথায় এবং সুস্থ আছেন কি না, সেই সত্যতা নিয়ে এখন বিশ্বজুড়ে তীব্র জল্পনা চলছে।
אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) March 15, 2026