নেপাল নির্বাচন: বন্ধ শিলিগুড়ির জলট্যাঙ্কি সীমান্ত, স্থায়িত্বের অপেক্ষায় ব্যবসায়ীরা

নেপাল নির্বাচন: বন্ধ শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত, স্থায়িত্বের অপেক্ষায় ব্যবসায়ীরা

রাজনৈতিক অস্থিরতা ও গণআন্দোলনের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এই নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে শিলিগুড়ির জলট্যাঙ্কি সীমান্ত ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে দুই দেশের মধ্যে সাধারণ যাতায়াত ও বাণিজ্যিক লেনদেন সাময়িকভাবে স্থগিত রয়েছে।

সীমান্ত বন্ধের প্রভাবে স্থবির হয়ে পড়েছে ভারত-নেপাল বাণিজ্য। এসএসবি সূত্রে খবর, শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে নিজ দেশে ফেরার অনুমতি পাচ্ছেন আটকে পড়া পর্যটক ও শ্রমিকরা। জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকলেও আগামী শুক্রবার সকাল পর্যন্ত সমস্ত ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে মেটাল ডিটেক্টর ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জলট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির মতে, নেপালের বাসিন্দাদের ওপর নির্ভরশীল এই অঞ্চলের ব্যবসা রাজনৈতিক অস্থিরতায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা এখন নেপালে একটি স্থায়ী সরকার গঠনের অপেক্ষায় রয়েছেন, যাতে সীমান্ত বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসে। শুক্রবার সকালে সীমান্ত পুনরায় খুলে দেওয়ার কথা থাকলেও নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখছে দুই দেশের প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *