পচা ডিম আর মারাত্মক কেমিক্যালে তৈরি হচ্ছে শৌখিন খাবার! নামী বেকারির নোংরা কীর্তি ফাঁস হতেই তোলপাড়
March 26, 20269:01 pm

হায়দরাবাদের কাতেদান এলাকার একটি খাদ্য উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ডিম, সোডিয়াম বেনজয়েত ও সরবিক অ্যাসিডের মতো বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে ডোনাট ও কেক তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে ভেজাল রং ও ক্ষতিকর ফ্লেভার ব্যবহারের অভিযোগ আসছিল এই বেকারির বিরুদ্ধে। অভিযানে বিপুল পরিমাণ পচা ডিম ও নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ আফ্রিদি আনসারি, ইয়াসিন এবং খাত্রেশান নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। এই জালিয়াতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা জনস্বাস্থ্যের সুরক্ষায় ওই এলাকার সমস্ত খাদ্য কারখানায় নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন।