পরকীয়া ডেটিং অ্যাপে ৪০ লক্ষ ভারতীয়র ভিড় কোন শহরের দাপট সবচেয়ে বেশি জানেন

ডিজিটাল যুগের প্রভাবে ভারতীয়দের সম্পর্কের সংজ্ঞায় দ্রুত বদল আসছে। বিবাহকে সামাজিক ও ধর্মীয়ভাবে পবিত্র বন্ধন হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে অনলাইন ডেটিং প্ল্যাটফর্মের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এই তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্সের বিতর্কিত এক্সট্রা-ম্যারিটাল ডেটিং অ্যাপ ‘গ্লিডেন’। সংস্থার দাবি অনুযায়ী, ভারতে ইতিমধ্যেই ৪০ লক্ষেরও বেশি ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।
২০০৯ সালে ফ্রান্সে যাত্রা শুরু করা এই অ্যাপটি মূলত বিবাহিত বা দীর্ঘমেয়াদি সম্পর্কে থাকা ব্যক্তিদের গোপনীয়তা বজায় রেখে নতুন সঙ্গী খোঁজার সুযোগ করে দেয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারতের বড় শহরগুলোতে এই অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং চেন্নাইয়ের মতো মহানগরী থেকে সবথেকে বেশি মানুষ এই প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন।
গ্লিডেনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী। সদস্যদের বড় অংশই ৩০ থেকে ৫০ বছর বয়সী এবং পেশাগতভাবে সুপ্রতিষ্ঠিত। বিশেষজ্ঞদের মতে, একঘেয়েমি, কর্মব্যস্ত জীবন বা দাম্পত্য কলহের কারণে অনেকেই বিকল্প সম্পর্কের খোঁজে এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। যদিও এই প্রবণতা নিয়ে সমাজতাত্ত্বিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে, তবে সংস্থাটির দাবি তারা কেবল প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে। আধুনিক সময়ে সম্পর্কের এই পরিবর্তন আগামী দিনে সমাজে কী ধরনের প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।