পরকীয়া সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন, দক্ষিণ ২৪ পরগনায় ধৃত স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন, দক্ষিণ ২৪ পরগনায় ধৃত স্বামী

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পরকীয়া ও সহকর্মীদের সঙ্গে মেলামেশার সন্দেহে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম বীথিকা শাসমল (৩৬)। ঘাতক স্বামী বাপন শাসমলকে বুধবার সকালে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে আজই আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বছর ১৫ আগে তাঁদের বিয়ে হয় এবং দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। বীথিকা একটি লোন প্রদানকারী সংস্থায় কর্মরত ছিলেন। অফিসের সহকর্মীদের সঙ্গে তাঁর মেলামেশা ও কথা বলা নিয়ে দীর্ঘকাল ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সম্পর্কের অবনতি হওয়ায় বীথিকা তাঁর দিদির বাড়িতে থাকতে শুরু করেন।

মঙ্গলবার রাতে বাপন সেই বাড়িতে পৌঁছে স্ত্রীর সঙ্গেই রাত কাটায়। অভিযোগ, গভীর রাতে বীথিকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে খুন করে সে বাইক নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং দ্রুত তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *